হারমোনিওসের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে হুয়াওয়ে

২ জুন, ২০২১ ০১:২৭  
বুধবার হারমোনিওএস ২.০ উন্মোচন করছে হুয়াওয়ে। এরপর নির্বাচিত ডিভাইসগুলো বিদ্যমান ইএমইউআই ভিত্তিক অ্যান্ড্রয়েড সেটআপের পরির্বতে নতুন প্লাটফর্ম ইনস্টল করার সুযোগ পাবে। শিগগিরই সেই কাজটি হতে পারে, কারণ মাই হুয়াওয়ে অ্যাপে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারে জন্য আর্লি অ্যাক্সেস নিবন্ধন পেজ চালু করা হয়েছে। খবর জিএসএম এরিনা। বর্তমানে শুধুমাত্র চীনে অপশনটি চালু রয়েছে। বৃহস্পতিবারের মতো বিশ্বের অন্যান্য দেশেও নিবন্ধন চালু হতে পারে। যারা মাই হুয়াওয়ে অ্যাপটি ব্যবহার করছে তার আপডেট স্ক্রিণটিতে খেয়াল রাখতে পারেন, কারণ সেখানেই নিবন্ধনের জন্য বাটনের দেখা মিলবে। হুয়াওয়ে বৃহৎ পরিসরে অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করার আগে স্বল্প পরিসরে ব্যবহারকারীদের কাছে ওএসটি উন্মুক্ত করবে। আর সেখান থেকে কোনো ত্রুটি আছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হবে। এদিকে, হারমোনিওএসের চীনা সংস্করণ হংমেং নিয়ে আইনী লড়াইয়ের মুখোমুখি হয়েছে হুয়াওয়ে। হুইজু কিবেই টেকনোলজি ইতিমধ্যে হংমেং এর ট্রেডমার্কের মালিক হওয়ায়, চাইনিজ স্টেট ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অথরিটি (সিএসআইপিএ) হুয়াওয়ের অধীনে হংমেং ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গ্রহণ করেনি। ধারণা করা হচ্ছে হুয়াওয়ে এবং হুইজু একটি চুক্তির মধ্যে আসবে এবং ট্রেডমার্কটির মালিকানা পরিবর্তন হবে। ডিবিটেক/বিএমটি